Tuesday, March 24, 2026

পন্থকে অনুশীলনে দেখে খুশি পন্টিং, কী বললেন তিনি?

Date:

Share post:

হাতে মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল। এই আইপিএল-এ ফিরছেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ ১৫ মাস পর মাঠে ফিরছেন পন্থ। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আর অনুশীলনে পন্থকে দেখে খুশি দলের কোচ রিকি পন্টিং।

এদিন পন্টিং বলেন, “ গতবছর পন্থকে খুব মিস করেছিলাম। ও থাকলে গোটা দল আনন্দে থাকে। ও দলে ইতিবাচক মানসিকতা নিয়ে আসে। এবার সেটা দেখতে পাচ্ছি। আগের মতোই ফর্মে ব্যাট করছে পন্থ। ওকে ফর্মে ফিরতে দেখে গোটা দলের উৎসাহ আরও বেড়ে গিয়েছে।“

২৩ তারিখ প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি পাঞ্জাব কিংস। গতবছরের ব্যর্থতা কাটিয়ে এই বছর ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি। সেই কথাই যেন পন্টিং-এর কথায় উঠে এল। এই নিয়ে পন্টিং বলেন, “ আমি প্লে-অফে খেলার কথা ভাবি না। আমি শুধু জেতার কথা ভাবি। সেটাই দলের সবাইকে বলেছি। সবাই সে ভাবেই তৈরি হচ্ছে। প্রতিবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমরা শুরু করি। এবারও সেটা করব। আশা করছি এবার ফল ভাল হবে। তবে সবে শুরু হয়েছে। এখনও পুরো দমে অনুশীলন শুরু করতে পারিনি। প্রথম ম্যাচের কথা এখনও ভাবছি না। ধীরে ধীরে নিজেদের তৈরি করছি। আশা করছি, আইপিএল শুরু হওয়ার আগে সবাই নিজেদের সেরা ফর্মে চলে আসবে।”

আরও পড়ুন- হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র, ম্যানসিটির সামনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার সামনে পিএসজি


Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...