Monday, April 6, 2026

ভোটকর্মীদের পক্ষপাতিত্ব বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রাজীব কুমারের

Date:

Share post:

১৮ তম লোকসভা নির্বাচন একটি ‘বাস্তবিক উৎসবমুখর নির্বাচন প্রক্রিয়া’ হবে এরকম প্রতিশ্রুতি শনিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার সময় ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেই উদ্দেশ্যে ভোটার, প্রার্থী, রাজনৈতিক দল, সরকারি আধিকারিক থেকে ভোট কর্মী সকলের জন্যই একাধিক নির্দেশিকা জারি করা হয় কমিশনের পক্ষ থেকে। দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে পাশে বসিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানান প্রায় দুবছর ধরে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবকে সত্যিকারের উৎসব করে তোলার জন্য প্রস্তুতি নিয়েছেন তাঁরা। সেই পরিস্থিতিতে দু-একজনের খারাপ কাজ তাঁদের প্রস্তুতি ও কাজের বদনাম করলে কমিশন কোনওভাবেই তা বরদাস্ত করবে না। ভোটকর্মীদের ওপরও কমিশনের কড়া নজরদারি থাকবে বলে জানানো হয়।

দেশের প্রত্যেক নাগরিককে নির্বাচন প্রক্রিয়ার অংশ করে তোলার জন্য প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাওয়ার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন পরিবহন মাধ্যমের পাশাপাশি প্রয়োজনে পাহাড়ে সেখানকার পশু বা হাতির পিঠে চেপেও ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন ভোটকর্মীরা। দেশের প্রত্যেক প্রান্তে নির্বাচনকে পৌঁছে দিতে প্রয়োজনে ভোটকর্মীরা হেঁটে যাবেন বলেও জানান রাজীব কুমার। সেই সঙ্গে তাঁদের জন্য জারি করা হয় যাবতীয় নির্দেশিকাও।

শনিবার রাজীব কুমার স্পষ্ট বলেন, “নির্বাচনে সাধারণ মানুষের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ যাতে হয় তা নিশ্চিত করাই ভোটকর্মীদের পরম ধর্ম। সেই কাজে কেউ যদি তাঁদের বাধা দেন এবং সেই তথ্য আমাদের কাছে পৌঁছায় তাহলে আমরা নির্মমভাবে ব্যবস্থা নেব। যদিও অধিকাংশ ভোটকর্মী এধরনের কাজ থেকে বিরত থাকেন, তবে যে সামান্য অংশ এই চেষ্টা করেন তাদের জন্য বদনাম অর্জন করে আমরা এতদিনের পরিশ্রম বিফলে যেতে দেব না, আমরা কড়া ব্যবস্থা নেব।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...