Friday, April 3, 2026

‘রঞ্জির পারিশ্রমিক বাড়িয়ে দিক, তবেই ক্রিকেটাররা উৎসাহ পাবে’, রঞ্জিট্রফি খেলা নিয়ে বললেন গাভাস্কর

Date:

Share post:

রঞ্জিট্রফির পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হোক, তবেই রঞ্জিট্রফি খেলতে উৎসাহ পাবেন ক্রিকেটাররা। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। সম্প্রতি রঞ্জি খেলা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ বিতর্ক হয়। ঈশান কিষাণ শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেট না খেলায় তাঁদের কেন্দ্রীয় চুক্তি থেকে বহিষ্কার করা হয়েছে। সেই ঘরোয়া ক্রিকেটকেই আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এবং ক্রিকেটারদের মোটিভেশন বাড়ানোর জন্য এমনটাই পরামর্শ দিলেন গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ রঞ্জিট্রফি যারা খেলবে, তাদের জন্য ভালো উদ্যোগ নিয়েছে বিসিসিআই। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে অনুরোধ করব, রনজি ট্রফি যারা খেলছে, তাদের দিকে যেন আরও নজর দেওয়া হয়। রঞ্জিট্রফির আর্থিক অঙ্ক যদি দ্বিগুণ বা তিনগুণ করে দেওয়া হয়, তাহলে আরও বেশি ক্রিকেটার রঞ্জিট্রফিতে অংশ নেবে। সেক্ষেত্রে খুব কম সংখ্যক ক্রিকেটার রঞ্জিট্রফি থেকে নিজেদের সরিয়ে নেবে।”

গতবছর বিসিসিআই রঞ্জিট্রফি চ্যাম্পিয়নদের প্রাইজ মানি বাড়িয়ে ৫ কোটি টাকা করেছে। সম্প্রতি রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। বিদর্ভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অজিঙ্কে রাহানের দল।

আরও পড়ুন- আইপিএলের প্রথম ম্যাচে নামার আগে নিজের পরিকল্পনা জানালেন হার্দিক

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...