Monday, April 6, 2026

ব্রিগেডের পর এবার দক্ষিণ দিনাজপুর, জনগর্জন সভায় প্রচারে ঝড় তুলবেন অভিষেক

Date:

Share post:

ব্রিগেড থেকে তোলা বাংলার গর্জনে কেঁপে গিয়েছিল দিল্লি। এবার জেলা থেকে উঠছে সেই গর্জন। জনগর্জন সভা থেকে বিজেপিকে বর্জন করার ডাক দিচ্ছে জনতা। লোকসভার ভোট ঘোষণার পর বিজেপি-উচ্ছেদের ডাক আরও বেড়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে দিকে দিকে বাংলা-বিরোধীদের বিসর্জনের অঙ্গীকার নিচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূলের প্রতিটি সমাবেশেই উপচে পড়ছে ভিড়। জলপাইগুড়ির ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের বেলদার পর এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ভাসতে চলেছে জনস্রোতে। সোমবার গঙ্গারামপুরে জনগর্জন সভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনগর্জন সভা হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়ামে। এই সভা থেকেই নির্বাচনী প্রচারে ঝড় তুলবে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা-বিরোধীদের বিসর্জন দিয়ে তৃণমূলের অধিকার অর্জনের বার্তা দেবেন।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে টানা প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফর শুরু করেছেন। ইতিমধ্যে জেলায় দুটি জনগর্জন সভা করে ফেলেছেন তিনি। ২০ মার্চ বসিরহাটে সভা করবেন অভিষেক। পূর্ব বর্ধমানে তাঁর সভা হবে ২২ মার্চ। অভিষেক প্রতিটি সভা থেকেই প্রধানমন্ত্রীর মিথ্যে গ্যারান্টির ভিডিও দেখিয়ে বিজেপিকে বিঁধছেন। সেইসঙ্গে জনতার কাছে তিনি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, তাঁরা কী চান, মোদির জিরো ওয়ারেন্টির মিথ্যে গ্যারান্টি, নাকি দিদির কাজের ওয়ারেন্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, সড়ক যোজনা-সহ নানা প্রকল্পে বাংলাকে বঞ্চিত করছে, তা নিয়ে বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক।

আরও পড়ুন- ‘খালিস্তানি’ মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ! রাজ্যপাল-নির্বাচন কমিশনকে চিঠি শিখ সম্প্রদায়ের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...