Friday, June 26, 2026

‘খালিস্তানি’ মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ! রাজ্যপাল-নির্বাচন কমিশনকে চিঠি শিখ সম্প্রদায়ের

Date:

Share post:

‘খালিস্তানি’-মন্তব্য বিতর্কের জেরে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। গত ফেব্রুয়ারি মাসে সন্দেশখালিকে (Sandeskhali) অশান্ত করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই একেবারে আক্রমণাত্মক মেজাজে কর্তব্যরত রাজ্য পুলিশের ইনটেলিজেন্স ব্রাঞ্চের স্পেশ্যাল সুপার তথা আইপিএস আধিকারিক যশপ্রীত সিংকে (Jaspreet Singh) খালিস্তানি বলে আক্রমণ করেন। এরপরই আইপিএসকে কুরুচিকর মন্তব্যের অপরাধে শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্বকে ক্ষমা চাওয়ার দাবিতে শহরের রাস্তায় নামেন শিখ সম্প্রদায়ের মানুষরা (Sikh Community)। ঘটনার পর থেকেই বিজেপির রাজ্য দফতর মুরলী ধর সেন লেনের সামনে ধর্নায় বসেন তাঁরা। তবুও শুভেন্দু তো দূর গেরুয়া শিবিরের কোনও নেতা কর্মীরাই ক্ষমা চাননি বলে অভিযোগ। রবিবার সেই ইস্যুতেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose) এবং জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) চিঠি দিলেন শিখ সম্প্রদায়ের মানুষজন। তবে এদিন শিখ সম্প্রদায়ের রাজ্যপালকে চিঠি দেওয়া প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “রাজ্যপাল কী করবেন তা নিয়ে সন্দেহ আছে। উদ্যোগ নিলে স্বাগত জানাব”।

তবে আগেই বিক্ষোভকারীদের তরফে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালকে স্বারকলিপি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছিল। কিন্তু এখনও রাজ্যপাল শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেননি। আর সেকারণেই এবার বিক্ষোভকারীরা রাজ্যপালকে চিঠি দিয়ে দ্রুত তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চাইলেন। পাশাপাশি এদিন  বিক্ষোভকারীদের তরফে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে শুভেন্দুর ‘খালিস্তানি’ মন্তব্যের জন্য কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, আইপিএস আধিকারিক যশপ্রীত সিংকে কর্তব্যরত অবস্থায় ‘খালিস্তানি’ বলে আক্রমণ করে শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রতিনিধিদল শিখ ধর্মাবলম্বীদের পাগড়ির পবিত্রতাকে অপমান করেছেন।

 

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...