Wednesday, June 24, 2026

আইপিএল-এ কেন সাফল্য পাচ্ছে না দিল্লি? কারণ ফাঁস করলেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতেই ব্যস্ত প্রতিটি দল। পিছিয়ে নেই দিলি ক্যাপিটালস। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে এই মরশুমে ঘুড়ে দাঁড়াতে মরিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। একবার ফাইনালে উঠে হারতে হয়েছে দিল্লিকে। আর এর জন্য দলের ফ্র্যাঞ্চাইজিকে দায়ী করলেন দলের প্রাক্তন কোচ মহম্মদ কাইফ। কাইফের মতে দিল্লি ফ্র্যাঞ্চাইজি তারা ক্রিকেটারদের উপর ভরসা দেখায় না। সেই কারণেই দল সাফল্য পায় না।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কাইফ বলেন, “ যেবার আমি দিল্লিতে ছিলাম, সেবার আমরা ফাইনালে উঠেছিলাম। বাকি দুই মরশুমে প্রথম তিনে শেষ করেছিলাম। কিন্তু আমার মনে হয় ক্রিকেটারেরা ওখানে খুব একটা ভরসা পায় না। কোন ক্রিকেটার দলকে সাফল্য দিতে পারবে তাদের বেছে পরের মরশুমের জন্য তৈরি করা হয় না। প্রতিবছর অনেক ক্রিকেটার বদল হয়। সেই কারণে এখনও ওরা ট্রফি জিততে পারেনি।”

২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস।

আরও পড়ুন- অশ্বিনের প্রশংসায় দ্রাবিড়-শাস্ত্রী, করলেন আবদার

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...