Wednesday, June 24, 2026

মুখোশ খুলে গেল গদ্দার পরিবারের, বিজেপির পতাকা ধরলেন শিশির

Date:

Share post:

মুখোশ খুলে গেল গদ্দার পরিবারের। ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে প্রথমে বড় ছেলেকে বিজেপিতে পাঠিয়েছিলেন, পরে বাকি দুই ছেলেকেও পাঠিয়েছেন, এবার নিজেই পতাকা ধরলেন। ৮৫ বছর বয়সে এসে তিনি বিজেপির পতাকা ধরলেন। প্রশ্ন উঠছে কোন বাধ্যবাধকতা থেকে তাকে বিজেপির পতাকা ধরতে হলো।আসলে এরা এতটাই বেইমান তা বলার অপেক্ষা রাখে না। নিজে চেয়ারম্যান হয়েছেন, সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। এক ছেলে মন্ত্রী, এক ছেলে বিধায়ক, এক ছেলে চেয়ারম্যান। এরা মুখে পরিবারতন্ত্রের কথা বলে। অথচ এরা নিজেরাই তো পুরো পরিবার অধিকারী প্রাইভেট লিমিটেড। এদের নিজস্ব কোনও নীতি নৈতিকতা নেই, নির্লজ্জ বেহায়া। আর এই বয়সে এসে বিজেপির পতাকা ধরে প্রমাণ করে দিলেন, এদের যে গদ্দার বলা হয় গাদ্দারের পরিবার বলা হয় তা কতখানি সঠিক।

এদিন রামনগরে ছোট ছেলে সৌমেন্দুর হয়ে রবিবার প্রচারে দেখা গেল শিশিরকে। তৃণমূল সাংসদ হয়ে বিজেপি-র ভোট প্রচার? এতদিন দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিলেন।এবার সৌমেন্দু বিজেপির টিকিট পেতেই ময়দানে নেমে পড়েছেন শিশির। শুধুমাত্র এখানেই থেমে থাকেননি শিশির।  এদিনের সভায় প্রায় ২৫ টি পরিবার সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন শিশির অধিকারী।

 

 

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...