Saturday, April 4, 2026

দেশ থেকে কি সরছে আইপিএল ? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ

Date:

Share post:

লোকসভা নির্বাচনের জন্য দেশের থেকে সরছে না আইপিএল ২০২৪। শনিবার রাতে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। গতকাল সকালে জল্পনা দেখা দেয়, লোকসভা ভোটের জন্য দেশ থেকে বিদেশে সরতে চলেছে ২০২৪ আইপিএল। কিন্তু শনিবার রাতে সব জল্পনার অবসান ঘটান বিসিসিআই সচিব।

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভারতে লোকসভা ভোট। ফল ঘোষণা হবে ৪ জুন। আপাতত ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আইপিএলের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।পরবর্তি সূচি নিয়ে বোর্ড সচিব বলেন, “ “না, আইপিএল বিদেশে হবে না। ভারতেই হবে।” তিনি আরও জানিয়েছেন, ভোটের দিন ঘোষণা হওয়ায় এবার বৈঠকে বসে আইপিএলে বাকি সূচি ঠিক করা হবে। লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই সূচি করা হবে। কিন্তু প্রতিযোগিতা ভারতেই হবে।“

গতকাল ধরেই জল্পনা ছিল এবারেও আইপিএলের দ্বিতীয় পর্ব দেশ থেকে সরানো হতে পারে। সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে যে , আইপিএলের কয়েকটি দল তাদের খেলোয়াড়দের কাছ থেকে পাসপোর্ট চেয়েছে। এবং বোর্ড কর্তারা দুবাই গিয়েছেন । আর তার ফলেই জল্পনা আরও বেড়ে যায়।

আরও পড়ুন- কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...