Monday, April 6, 2026

মেয়েদের আইপিএল চ্যাম্পিয়ন RCB

Date:

Share post:

দাদারা এখনও না পারলেও তবে করে দেখালেন বোনেরা। উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারালো ৮ উইকেটে। ১৭ বছর ধরে চেষ্টা করেও এখনও আইপিএল-এর জয়ের স্বাদ পাননি বিরাট কোহলিরা। তবে এদিন দিল্লিকে হারিয়ে মাত্র দু’বছরে উইমেন্স প্রিমিয়ার লিগ মেয়েদের আইপিএল-এর ট্রফি ঘরে তুলল স্মৃতি মান্ধনারা।

রবিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে সর্বচ্চো রান করেন শেফালি ভার্মা। ৪৪ রান করেন তিনি। অধিনায়ক লাননিং করেন ২৩ রান। শূন্যরানে আউট হন জেমাইমা রডরিগেজ। ১২ রান করেন রাধা যাদব। আরসিবির হয়ে বল হাতে দাপট দেখান শ্রেয়াঙ্কা পাতিল। ৪ উইকেট নেন তিনি। তিন উইকেট নেন শোফি। ২ উইকেট নেন আশা সোভানা।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় আরসিবি। ব্যাঙ্গালোরের হয়ে ৩১ রান করেন স্মৃতি মান্ধনা। ৩২ রান করেন শোফি। এলিস পেরি ৩৫ রানে অপরাজিত। ১৭ রানে অপরাজিত বাংলার রিচা ঘোষ। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন শিখা পান্ডে এবং মিন্নু মানি।

আরও পড়ুন- আইপিএল-এ কেন সাফল্য পাচ্ছে না দিল্লি? কারণ ফাঁস করলেন দলের প্রাক্তন ব্যাটিং কোচ


Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...