Monday, April 6, 2026

শান্তনুর বিপুল আর্থিক দুর্নীতি, মমতাবালা থানায় যেতেই আদালতে মন্ত্রী

Date:

Share post:

সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নামে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এমনকি ইডি-র তদন্তও দাবি করেন তিনি। এই অভিযোগে ক্ষমতা হস্তান্তরের সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে দাবি মতুয়া সম্প্রদায়ের নেতা শান্তনু ঠাকুরের। এবার সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। সোমবার তাঁর মামলার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

মতুয়া মহাসঙ্ঘের নামে নতুন অ্যাকাউন্ট খুলে ব্যাপক আর্থিক দুর্নীতি করছেন শান্তনু ঠাকুর, এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মমতাবালা ঠাকুর। এর পদক্ষেপ হিসাবে সেই অ্যাকাউন্ট সিল করে দেয় পুলিশ। ফলে নির্বাচনের আগে স্বভাবতই বেকায়দায় পড়ে যান শান্তনু ঠাকুর। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...