Friday, June 26, 2026

দায় নেয়নি বিগত বাম সরকার! গার্ডেনরিচ-কাণ্ডে সিপিএমের স.মালোচনার মোক্ষম জ.বাব শোভনের

Date:

Share post:

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আহত হয়েও শরীরেই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার হয়েছে অভিযুক্তকে। উদ্ধার কাজে সাহায্য না করে সমালোচনায় নেমে পড়েছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতেই বিগত বাম জমানায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা নিয়ে সিপিএমের সমালোচনার মোক্ষম জবাব দিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জানালেন, সেই সময় পর পর বহুতল ভেঙে পড়লেও তার দায় নেয়নি সিপিএম। তৎকালীন মুখ্যমন্ত্রীকেও দেখা যায়নি ঘটনাস্থলে গিয়ে নির্দেশ দিতে।

গার্ডেনরিচের ঘটনায় প্রাণহানি নিয়ে শোকপ্রকাশ করেন প্রাক্তন মেয়র শোভন। তিনি বলেন, ১৯৯০ সালের জুন মাসে বাঙুর কমপ্লেক্সে বহুতল ভেঙে পড়ে। কুন্দোলিয়ার বহুতল ভেঙে পড়ে। বহু মানুষ প্রাণ হারান। কিন্তু সেই সময় কোনও দায় নেয়নি তৎকালীন বাম সরকার। সেই সময়কার বাম সাংসদ এখন গার্ডেনরিচের ঘটনার নিন্দা করছেন। কিন্তু তাঁদের আমলের ঘটনায় তিনি তখন কোনও উদ্যোগ নেননি- অভিযোগ শোভনের। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ বন্ধে কড়া পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রী সংবেদনশীল। সেই কারণে চোট থাকা সত্ত্বেও ঘটনাস্থলে গিয়ে প্রকৃত প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেছেন।

শোভন চট্টোপাধ্যায়ের কথায়, এই সরকারের আমলে আইন এনে বেআইনি নির্মাণ বন্ধ করা হয়েছে। তাও কিছু অসাধু লোকের জন্যে এই বিপর্যয়। রাজ্য সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। আর যেন এই ধরনের বিপর্যয় না হয়। অভিযুক্তরা যেন কঠিন সাজা পায়- এই আবেদন প্রাক্তন মেয়রের।

আরও পড়ুন- শান্তনুর বিপুল আর্থিক দুর্নীতি, মমতাবালা থানায় যেতেই আদালতে মন্ত্রী

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...