Friday, April 3, 2026

মানতে হবে তিনটি শর্ত, তবেই আইপিএল-এ খেলতে পারবেন শ্রেয়স : সূত্র

Date:

Share post:

সদ্য যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আর শিবিরে যোগ দিতেই শ্রেয়স আইয়রের কাছে এল তিন বিশেষ শর্ত। রঞ্জিট্রফির ফাইনালে শেষের দিনে শ্রেয়স ফের চোট পান বলে জানা যায়। এরই মধ্যে জল্পনা ওঠে আসন্ন আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে। তবে তারই মধ্যে শনিবার কেকেআর শিবিরে যোগ দেন শ্রেয়স। আর এবার তার খেলার ওপর এল বিশেষ শর্ত।

সূত্রের খবর, এনসি-এর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুম্বইয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন শ্রেয়স। সেই চিকিৎসকই শ্রেয়সকে খেলার ছাড়পত্র দিয়েছেন। কিন্তু সেই সঙ্গে তাঁকে দিয়েছেন কিছু শর্তও। যানা যাচ্ছে, সেই তিনটি শর্ত হল, শ্রেয়সকে সামনের দিকে পা বেশি এগিয়ে খেলতে না। খুব বেশি ঝুঁকে শট খেলতেও নিষেধ করা হয়েছে। যে সব শটে পিঠের উপর চাপ পড়তে পারে তা কম খেলতে বলা হয়েছে। এই তিনটি শর্ত শ্রেয়সকে মানতে বলা হয়েছে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “শ্রেয়স খেলার জন্য ফিট। একজন বিশেষজ্ঞের সঙ্গে ও কথা বলেছিল। রক্ষণাত্মক শট খেলার সময় শ্রেয়সকে বেশি ঝুঁকতে নিষেধ করা হয়েছে। পিঠের উপর যাতে চাপ না পড়ে সে দিকে ওকে খেয়াল রাখতে বলা হয়েছে।”

পিঠের চোট নতুন নয় শ্রেয়সের। চোটের কারণে বার বার ভুগতে হচ্ছে তাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের দল থেকে বাদ পড়েন শ্রেয়স। তারপরে রঞ্জির কোয়ার্টার ফাইনালেও খেলেননি তিনি। তবে ফাইনালে খেলেন শ্রেয়স। ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৯৫ রানের ইনিংস খেলার পরের দিন মাঠে নামেননি শ্রেয়স। করেননি ফিল্ডিং। তিনি জানান, আবার পিঠে ব্যথা হচ্ছে। এরপর তাঁর এমআরআই করা হয়। সেই রিপোর্ট পাঠানো হয় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের কাছে। তারপরেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে ছাড়পত্র পান শ্রেয়স। আর সঙ্গে পান বিশেষ তিন শর্ত।

আরও পড়ুন- মেয়েদের আইপিএল-এর ট্রফি ঘরে তুলতেই প্রাক্তন দলকে শুভেচ্ছা বিজয় মালিয়ার, বিরাটদের দিলেন আগাম বার্তা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...