Monday, April 13, 2026

ব্রিটেনে বসেই ব্যক্তিগত অনুদানকারীদের তালিকায় শীর্ষে! লক্ষ্মীর ‘বন্ড’ যোগে বাড়ছে জল্পনা

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার নির্বাচনী বন্ডের তথ্য ঘেঁটে এমন এক বিষয় সামনে এল যা শুনলে অবাক হবেন আপনিও! ব্যক্তিগত অনুদানকারী হিসাবে সবচেয়ে বেশি নির্বাচনী বন্ড কেনার অভিযোগ উঠেছে ভারতীয় ব্যবসায়ী (Indian Businessman) লক্ষ্মী মিত্তলের (Laxmi Mittal) বিরুদ্ধে। সূত্রের খবর, নির্বাচনী বন্ডের মাধ্যমে ভারতের রাজনৈতিক দলগুলিকে ৩৫ কোটি টাকার অনুদান দিয়েছেন মিত্তল। গত মঙ্গলবারই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (SBI) রীতিমতো ধমকের সুরে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কথা ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আর বৃহস্পতিবারের মধ্যে সেই তথ্য সামনে আনে নির্বাচন সদন। সেখানেই উঠে আসে লক্ষ্মী মিত্তলের নাম।

তবে তথ্যে অনেক ত্রুটি থাকার কারণে ফের শীর্ষ আদালতে ধমকের মুখে পড়তে হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। বন্ডে ক্রেতা এবং প্রাপক রাজনৈতিক দলের তালিকা নিরবাকচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হলেও সেখানে বন্ডের সিরিয়াল নম্বর ছিল না। আর সেকারণেই ফের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নতুন করে ‘সম্পূর্ণ’ তথ্য পাকাশের নির্দেশ দেয় শীর্ষ আদালত। বন্ডে সুপ্রিম কোর্ট সাফ জানায় আগামী বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণ তথ্য নির্বাচন কমিশনকে পাঠাবে এসবিআই। আর সেই তথ্য নতুন করে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে।

স্টেট ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী ২২ হাজার ২১৭টি বন্ড কেনা হয়েছিল। তার মধ্যে সব দল মিলিয়ে বন্ড ভাঙিয়েছে ২২ হাজার ৩০টি। এদিকে সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৮ সাল থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির প্রাপ্ত টাকার পরিমাণ ছয় হাজার ৯৮৬ কোটি ৫০ লাখ। সেই সব তথ্য খতিয়ে দেখেই ব্যক্তিগত অনুদানকারী হিসাবে ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মীর নাম উঠে এসেছে। লক্ষ্মীর সংস্থার নাম আর্সেলরমিত্তল, সেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী সংস্থা। তবে বর্তমানে লক্ষ্মী ব্রিটেনে থাকলেও সেখানে বসেই যে ভারতের রাজনীতির সঙ্গে তাঁর যে ভালোই যোগাযোগ রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এসবিআই-এর তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে লক্ষ্মী মিত্তল ৩৫ কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছেন এবং অনুদান দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত অনুদানকারীদের যে পরিমাণ অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে তার মধ্যে ৯ শতাংশেরও বেশি অর্থ একাই দিয়েছেন লক্ষ্মী। যদিও লক্ষ্মীর টাকায় আখেরে কোন দলের লক্ষ্মীলাভ হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। তবে শুধু লক্ষ্মী নন তিনি ছাড়াও ব্যক্তিগত অনুদানকারীদের তালিকায় রয়েছেন পলিক্যাব ইন্ডিয়ার প্রধান ইন্দ্র ঠাকুরদাস জয়সিংহনি। তিনি ১৪ কোটি টাকা অনুদান দিয়েছেন।

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...