Saturday, April 4, 2026

“বিজেপি প্রার্থী দেওয়ার আগেই আমরা নির্বাচন শেষ করে দেব”! দাবি তৃণমূল নেতার

Date:

Share post:

১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকে রাতারাতি প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন। এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রথম পর্বে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করলেও, বাকি ২২ আসনে এখনও প্রার্থীর নাম জানতে পারেনি। ফলে ভোট প্রচারে অনেক জায়গায় পিছিয়ে পড়েছে বিজেপি।

এবার শুরুতেই দার্জিলিং বা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেগুলিতে ভোট গ্রহণ হবে। এই দুই কেন্দ্র গতবার বিজেপির দখলে ছিল। তা সত্বেও এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। পদ্ম শিবিরের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পুরোনোতেই আস্থা রাখবে বিজেপি না কি নতুন মুখ তা নিয়ে দলের অন্দরেই দ্বৈরথ চলছে।

এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব অধিকার যাত্রার মাধ্যমে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার সারছেন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়। প্রায় প্রতিদিনই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। অধিকার যাত্রার মাধ্যমে তৈরি করছেন জন সংযোগ। মঙ্গলবার প্রচারে গিয়ে গৌতম দেব বলেন, “অধিকার যাত্রায় মানুষের খুব ভালো সমর্থন পাচ্ছি। গ্রামের পাশাপাশি শহরেও খুব ভালো সমর্থন পাচ্ছি”। এখনও বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি প্রশ্নে গৌতম দেব কটাক্ষের সুরে বলেন, “ওরা প্রার্থী দিতে দিতে আমরা নির্বাচন শেষ করে দেব”।

আরও পড়ুন- ঘুষ নেওয়ার অভি.যোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে! নোটিস মার্কিন বিচার বিভাগের

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...