Saturday, April 4, 2026

দীর্ঘদিন পর মাঠে ফিরছেন পন্থ, ঋষভের কামব্যাক নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর

Date:

Share post:

দীর্ঘ ১৪ মাস পর ফের মাঠে নামছেন ঋষভ পন্থ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ফের আইপিএল দিয়ে মাঠে নামছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। বিসিসিআই-এর তরফে ইতিমধ্যে পন্থকে খেলার ছাড়পত্র দিয়েছে। ইতিমধ্যে দিল্লির হয়ে অনুশীলন শুরু করে দিয়েছন পন্থ। তবে পন্থের প্রত্যাবর্তন নিয়ে কিছুটা দ্বিদ্ধায় আছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে , আইপিএলের শুরুর দিকে পুরনো ছন্দের ঋষভকে পাওয়া খুবই কঠিন।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ ঋষভকে পুরনো ছন্দে পাওয়াটা বেশ কঠিন হবে। তবে একটা ভালো ব‌্যাপার হল, ও কিছুদিন ধরেই ক্রিকেট খেলছে। বেশ কিছুদিন অনুশীলনও করেছে। যদিও ব‌্যাটিংয়ে যে সাবলীলতা দরকার, সেটা পাওয়া একটু কঠিন হবে।আমরা শুরুতে পুরনো ঋষভকে দেখতে পাব না। যে পন্থকে দেখতে আমরা অভ‌্যস্ত, তা পাওয়া একটু কঠিন।”

এরপর তিনি আরও বলেন, “ ম‌্যাচ চলাকালীন প্রতিটি দলেরই উইকেটকিপার বিভিন্ন মন্তব‌্য করে ব‌্যাটারদের একাগ্রতা নষ্ট করার চেষ্টা করে। ঋষভও করে। তবে ওর হিউমার দুর্দান্ত। যাদের উদ্দেশ্যে কথাগুলি বলে, তারও ওর কথায় হাসে। একাগ্রতা নষ্ট হয়। এতে দলেরই লাভ, তাই না।”

আরও পড়ুন- আইপিএল-এর আগে ফের একবার প্রকাশিত ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি, নতুন এই দুই ক্রিকেটার

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...