Monday, March 30, 2026

নজরে লোকসভা ভোট, ৩০ আসনে নির্বাচনী কমিটি তৈরি করল তৃণমূল!

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election)দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন গুলির জন্য নির্বাচনী কমিটি (Election Committee) গড়ে ফেলল। সূত্রের খবর ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩০ টি কেন্দ্রের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাচ্ছে দিল্লির মসনদ দখলের লড়াই। এর মধ্যেই জোরকদমে প্রচার করছে সব রাজনৈতিক দল। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল, কিন্তু বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির মোকাবেলা করতে সতর্ক ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর রাজ্যের বেশ কয়েকটি আসনে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ বিশেষ করে উত্তরে আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ সেই কথা মাথায় রেখে আগে থেকেই প্ল্যানিং করছে তৃণমূল৷ লোকসভা নির্বাচনের যে কমিটি গঠন করা হয়েছে তাতে গড়ে ১৫ জন করে আছেন৷ কমিটিতে একজন করে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন৷ এ ছাড়া বিধায়ক, সাংগঠনিক পদাধিকারীদেরও রাখা হয়েছে। প্রচার কাজ থেকে শুরু করে ভোট পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন এই কমিটির মেম্বাররা।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...