Friday, April 3, 2026

কেঁপে উঠল দেশ! সিকিম থেকে মহারাষ্ট্র, কম্পন অনুভূত সর্বত্র

Date:

Share post:

বৃহস্পতিবারের সকালে দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প (Earthquake in Country)। আপনি কি টের পেলেন? সিকিম (Sikkim) থেকে শুরু করে অরুণাচল প্রদেশ (এখানে আবার আফটার শকও অনুভূত হয়েছে), মহারাষ্ট্র (Maharastra), এমনকী পড়শি দেশ ভুটানেও ভূমিকম্প হয়। কোথাও মধ্যরাতে তো কোথাও ভোরবেলা, কম্পন অনুভূত হলো সর্বত্র। তবে তীব্রতা বেশি না হওয়ায় সাধারণ মানুষের তা বোধগম্য হয়নি।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৩.৭। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গে এই ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনা মধ্যরাতের। এরপর ভোর ৩ টে ৪০ মিনিট নাগাদ দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎসস্থল এবং কম্পনের মাত্রা ৩.৪। এদিন ভোর ৬টা নাগাদ সিকিমের দক্ষিণ-পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১।মহারাষ্ট্রের হিঙ্গোলিতে কম্পনের মাত্রা ছিল সবথেকে বেশি, ৪.৫। ভোর ছটা বেজে আট মিনিটে এই ভূমিকম্প হয়। যদিও কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...