Monday, June 8, 2026

ভোটের জন্য পিছিয়ে গেল UPSC, প্রকাশ্যে নতুন সূচি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) কথা মাথায় রেখে ভোটের জন্য পিছিয়ে গেল UPSC সিভিল সার্ভিসের প্রিলিমস। ২৬ মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় ভোট চলবে তাই নতুন সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা প্রায় ২০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি চলতি বছরের ইউ পি এস সি সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২৬ মে প্রিলিমস পরীক্ষা হবে বলে উল্লেখ করা হয়েছিল। ৫ মার্চ ছিল আবেদনের শেষ তারিখ। কিন্তু ওয়েবসাইট কাজ করছে না বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এর মাঝে গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সিদ্ধান্ত বদল করে UPSC। সংস্থার তরফে নতুন করে জারি হয় নির্দেশিকা। সেখানে লেখা হয়, আসন্ন সাধারণ নির্বাচনের জন্য প্রিলিমস আপাতত স্থগিত রাখা হচ্ছে। ইন্ডিয়ান ফরেন্স সার্ভিস এগজামিনেশনের ক্ষেত্রে ২৬ মে থেকে যে স্ক্রিনিং টেস্ট হওয়ার কথা ছিল, তাও বন্ধ রাখা হচ্ছে। ২৬ জুনের পর যাবতীয় প্রক্রিয়া ফের চালু করা হবে।আগামী ২৬ মার্চের বদলে প্রিলিমস পরীক্ষা (UPSC Civil Services Prelims) হবে ১৬ জুন। এরপর সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ৫ দিন ধরে চলবে ইউপিএসসি সিভিল সার্ভিসের মূল পর্বের লিখিত পরীক্ষা। পাশাপাশি নতুন করে অ্যাডমিট ডাউনলোডের দিনক্ষণও ঘোষণা করেছে ইউপিএসসি।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...