Saturday, June 20, 2026

আইপিএল শুরুর আগে ঘোষণা শামির পরিবর্ত, গুজরাতে যোগ দিলেন এই প্রাক্তন কেকেআর ক্রিকেটার

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। এই প্রস্তুতিতে ব্যস্ত দশ দল। বলা ভালো চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। আর এরই মধ্যে মহম্মদ শামির বদলি ক্রিকেটার নিল গুজরাত টাইটান্স। চোটের কারণে গোটা আইপিএল-এ নেই মহম্মদ শামি। তবে এতদিন কোন বদলি ক্রিকেটার ঘোষণা করেনি গুজরাত। তবে আইপিএল শুরুর আগে দলে নেওয়া হল সন্দীপ ওয়ারিয়রকে।

এই নিয়ে আইপিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “ অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামির ডান গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি রিহ্যাব করছেন। তাঁর পরিবর্ত সন্দীপ ওয়ারিয়রকে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেছেন। তিনি ৫০ লাখ টাকার বেস প্রাইসে গুজরাতে যোগ দিচ্ছেন।” ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে সন্দীপ পাঁচটি ম্যাচ খেলেছেন কলকাতার হয়ে। তার আগে বেঙ্গালুরু এবং মুম্বই দলে থাকলেও কোনও দলই তাঁকে খেলায়নি।

২০২৩ একদিনের বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। তারপর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারেননি। লন্ডনে গিয়ে অস্ত্রোপচার করিয়ে কিছু দিন আগেই ফিরেছেন দেশে। আপাতত রিহ্যাব করার কথা। আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন।

আরও পড়ুন- আজ কী ঘটেছিল ?

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...