Friday, June 26, 2026

কেজরির গ্রেফতার গণতন্ত্রের উপর আক্রমণ! বিজেপি দফতরের সামনে বিক্ষোভ আপের

Date:

Share post:

দিল্লি আফগারি মামলায় গতকাল, বৃহস্পতিবার রাতে দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। যা নিয়ে শুধু দিল্লি নয়, গোটা দেশ উত্তাল। কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছে অবিজেপি দলগুলি। নিন্দায় সরব হয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছেও যাওয়া হচ্ছে। বিজেপি বিরোধীদের দাবি, লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদি – অমিত শাহদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই এজেন্সিগুলিকে নির্লজ্জের মতো কাজে লাগিয়ে বিরোধীদের বেকায়দায় ফেলতে চাইছে বিজেপি।

এদিকে, আপের পশ্চিমবঙ্গ শাখার সদস্য-সমর্থকরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিরোধিতায় পথে নেমেছেন। কলকাতায় বিজেপি রাজ্য দফতরের বাইরে তারা বিক্ষোভ দেখিয়েছে।

আম আদমি পার্টির পশ্চিমবঙ্গের মুখ্য মুখপাত্র অর্ণব মৈত্র বলেছেন, “অরবিন্দজির গ্রেফতার গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ। দেশের অন্যতম জনপ্রিয় বিরোধী নেতাকে গ্রেফতার করে লোকসভা নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপি। গত দুই বছরে ইডি আপ নেতাদের বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ দেখাতে পারেনি। এই গ্রেফতার বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি মাত্র। বিজেপির আদর্শ সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী। লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে, বিজেপি প্রকাশ্যে গণতন্ত্রকে হত্যা করছে। কিন্তু তারা সফল হবে না। ইন্ডিয়া ঐক্যবদ্ধ এবং ভারত স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়বে।”

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...