Friday, April 3, 2026

আজ কাটোয়ায় জনগর্জন সভা অভিষেকের! প্রার্থী শর্মিলার সমর্থনে সারবেন প্রচার

Date:

Share post:

ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুর, বসিরহাটের পর এবার লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গন্তব্য পূর্ব বর্ধমানের কাটোয়া (Katwa)। আজ দুপুর ২:৩০ মিনিটে কাটোয়া স্টেডিয়াম মাঠে অভিষেকের জনগর্জন সভাকে কেন্দ্র করে কর্মী, সমর্থকদের তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে কংক্রিটের আড়াইহাজার বর্গ ফুটেরও বড় হ্যালি প্যাড তৈরি করা হয়েছে কাটোয়া স্টেডিয়ামে। পাশাপাশি সেখান থেকে সভামঞ্চে যাওয়ার জন্য ৩০০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ঢালাই রাস্তাও তৈরি হয়েছে বলে খবর। অভিষেক ছাড়াও সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ-সহ জেলা তৃণমূল বিধায়কেরা।

এদিন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. শর্মিলা সরকারের (Sharmila Sarkar) সমর্থনে সভা করবেন অভিষেক। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে ২০১৪ সাল থেকেই টানা জিতে আসছে তৃণমূল। তৃণমূলের তরফে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে প্রার্থী করা হয়েছে পেশায় চিকিৎসক এবং জেলার ভূমিকন্যা শর্মিলাকে। তাঁর আদি বাড়ি কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামে। যদিও এখন তিনি কর্মসূত্রে কলকাতার দমদমের থাকেন। তবে এদিনের সভায় রেকর্ড মানুষ আসবেন বলেই মত তৃণমূল কর্মী সমর্থকদের। ইতিমধ্যে সভায় মানুষ আসতে শুরু করে দিয়েছেন বলে খবর। তবে এদিনের সভা থেকে অভিষেক ঠিক বার্তা দেন সেদিকে নজর থাকবে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...