Friday, June 26, 2026

বিহারে নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু, চাপা পড়েছেন কমপক্ষে ৪০ শ্রমিক

Date:

Share post:

বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। শুক্রবার সকালে বিহারের সুপৌলে নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ায় চাপা পড়েছেন কর্মরত বহু শ্রমিক। ইতিমধ্যেই মারা গিয়েছেন এক শ্রমিক। চাপা পড়েছেন অন্তত ৪০ জন শ্রমিক। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, বিহারের কোশী নদীর উপরে তৈরি ওই নির্মীয়মাণ সেতুটির বড় স্ল্যাব ভেঙে পড়ে। সেই সময়ে সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাথায় উপড়ে ভেঙে পড়ে স্ল্যাব। চাপা পড়ে যান শ্রমিকরা।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

স্থানীয়রা জানিয়েছেন,সেতুর ৫০ নম্বর পিলার, ৫১ নম্বর পিলার, এবং ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে চাঙড়ের তলায় কমপক্ষে ৪০ জন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যখন সেতুর একাংশ ভেঙে পড়ে, তখন ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়নি। তারই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। যাঁরা আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুপৌল জেলাশাসক কৌশল কুমার জানিয়েছেন যে আপাতত একজনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে নয়জন আহত হয়েছেন।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...