Wednesday, June 24, 2026

দিল্লি থেকে বাংলার বকেয়া ফেরাবই, ভোটে বিজেপি ভোকাট্টা! তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

এবারে লোকসভা ভোটে প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট। ভোটে বিজেপিকে ভোকাট্টা করতে হবে। শুক্রবার, কাটোয়ায় (Katwa) বর্ধমানের ২ দলীয় প্রার্থীর সমর্থনে জনগর্জন সভা থেকে কেন্দ্র থেকে মোদি সরকারকে উৎখাত করার ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়ান অভিষেক। আবাস ও ১০০ দিনের কাজে ২০২১-এর পর থেকে কতা টাকা দেওয়া হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি প্রকল্প কিষাণ ক্রেডিট কার্ড ও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধে অপচেষ্টা করবে।

এদিন সভা মঞ্চ থেকে বাংলার পাওনা আদায়ে সরব হন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “গরিবের ন্যায্য দাবি নিয়ে দিল্লি গিয়েছিলাম। বাংলার প্রাপ্য টাকা ফিরিয়ে আনবই।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “বাংলার হারার পর কেন্দ্রে এক পয়সাও দেয়নি। কেউ দেখাতে পারলেন রাজনীতি ছেড়ে দেব। কোনও বিজেপি নেতা আমার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আপনার ক্ষমতা থাকলে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন।“

তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “ভোটের আগে রাজনীতি করছে বিজেপি। ভোটে জেতার পর ২বছর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে, আবার আপনারা এসেছেন। আপনারা কার গ্যারান্টি নেবেন? দিদি না মোদি?“

১৩ মে বর্ধমানে ভোটগ্রহণ। অভিষেক বার্তা দেন, “আজ খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম, ১৩ তারিখ আপনারা বিসর্জন করবেন।“




Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...