Wednesday, June 24, 2026

সুনীলদের খেলায় হতাশ স্টিম্যাচ, ম্যাচ শেষে কী বললেন তিনি?

Date:

Share post:

গতকাল রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারতীয় দল। এই ড্র-এর ফলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ‌্যতা অর্জন পর্বের প্রথম দ্বৈরথে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের। আর এই ড্র-এর ফলে তিন ম‌্যাচে চার পয়েন্ট নিয়ে দু’য়ে উঠে এল ভারত। ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি সুনীল ছেত্রীরা। আর দলের এমন পারফরম্যান্সে হতাশ দলের কোচ ইগর স্টিম্যাচ। স্টিম্যাচের মতে দলের খেলায় আরও উন্নতি দরকার।

এই নিয়ে ম্যাচ শেষে স্টিম্যাচ বলেন, “ ম্যাচটি নিঃসন্দেহে আকর্ষণীয় ছিল। তবে আমি ফলাফল নিয়ে হতাশ হয়েছি। কারণ আমরা তিন থেকে চারটি সত্যিই ভালো সুযোগ তৈরি করেছিলাম। তবে সেই সুযোগগুলিকে কাজে লাগাতে পারিনি। যে সমস্যাটি বহু বছর ধরেই আমাদের ভোগাচ্ছে। এটি আমাদের ফুটবলের একটি পরিচিত সমস্যা হয়ে উঠেছে।“

এরপর তিনি আরো বলেন, “ আমরা যে সুযোগ তৈরি করেছিলাম, সেখান থেকে আমরা ম্যাচটি জেতার মতো জায়গায় ছিলাম। আমরা সামনের সারিতে থাকা সমস্ত খেলোয়াড়দের নিয়েই চেষ্টা করেছি, কিন্তু কোনও কাজ হয়নি। আক্রমণাত্মক পরিকল্পনা ছিল। তবে আমরা এই ম্যাচে সাধারণ জিনিসগুলিকে জটিল করে তুলছি। স্বভাবতই, এমন কয়েকটি জিনিস রয়েছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে। এই পারফরম্যান্সে আমি খুশি নই। ডিফেন্ডাররা ভালো করেছে। কিন্তু কোনও লাভ হয়নি। আমাদের পাসিংয়ে আরও উন্নতি করতে হবে, বেশি করে সুযোগ তৈরি করতে হবে এবং বক্সে আক্রমণ করতে হবে, যখন ফ্ল্যাঙ্ক থেকে ক্রস আসছে।”

আরও পড়ুন- ধ.র্ষণকাণ্ডে ৯ বছরের জেল ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোবিনহোর

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...