Wednesday, March 25, 2026

রাজ্যে প্রথম দফার নির্বাচনে তিন অভিজ্ঞ আইপিএস অফিসারকে অবজার্ভার করে পাঠাচ্ছে কমিশন

Date:

Share post:

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে।এই আবহে রাজ্যে প্রথম দফার নির্বাচনে তিন অভিজ্ঞ আইপিএস অফিসারকে অবজার্ভার করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।জানা গিয়েছে, যাদের পাঠানো হচ্ছে তাঁরা ডিজি ও আইজি পদমর্যাদার পুলিশ কর্তা। কমিশন জানিয়েছে, কোচবিহার জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হবে অন্ধ্রপ্রদেশ ক্যাডারের সিনিয়র আইপিএস অফিসার কুমার বিশ্বজিৎকে।রাষ্ট্রপতির পুলিশ মেডেল পাওয়া এই অফিসার অন্ধ্রে ডিজি পদ মর্যাদায় রয়েছেন। আলিপুরদুয়ারে পুলিশ অবজার্ভার হয়ে আসছেন সিনিয়র আইপিএস অফিসার পুনিত রাস্তোগিকে। তিনি এখন বিএসএফে ইন্সপেক্টর জেনারেল পদে রয়েছেন। আর জলপাইগুড়ি জেলায় পুলিশ অবজার্ভার করে পাঠানো হচ্ছে হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার চাক্কিরালা সম্ভাশিব রাওকে।

লোকসভা ভোটে প্রথম দফায় যে তিন আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হল কোচবিহার। গত লোকসভা ভোটে কোচবিহারে বড় অশান্তির ঘটনা ঘটেছিল। তা ছাড়া পঞ্চায়েত ভোটেও হিংসার ঘটনা ঘটেছিল। কমিশন সূত্রে জানানো হয়েছে, গত ভোটের কথা মাথায় রেখে এবার কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে। তিন পুলিশ অবজার্ভারের সঙ্গে তিনজন জেনারেল অবজার্ভারও এই তিন আসনের জন্য পাঠাবে নির্বাচন কমিশন। কোচবিহারের দায়িত্ব পাচ্ছেন রাজস্থানের শুল্ক দফতরের সিনিয়র আইএএস অফিসার রবি কুমার সুরপুর। আলিপুরদুয়ারের দায়িত্ব পাচ্ছেন কর্নাটক ক্যাডারের অফিসার পাতিল শিবনাগর এবং জলপাইগুড়ির দায়িত্ব পাচ্ছেন ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার সুধাংশু মোহন শ্যামল। সবমিলিয়ে অবজার্ভার নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...