Monday, April 6, 2026

নিউটাউনে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Date:

Share post:

সাতসকালে নিউটাউনে (Newtown) একটি ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। স্থানীয় সূত্রে জানা যায় পাচুরিয়া খালের কাছে একটি লাল রংয়ের রক্তাক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ উদ্ধার করার পর দেখা যায় একটি মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে রাখা হয়েছে। খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল বলে অনুমান পুলিশের। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তদন্তে নেমেছে টেকনো সিটি থানার পুলিশ। কারিগরি ভবনের পিছনে এই দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...