Tuesday, April 7, 2026

‘ভুল করে থাকলে সেটা শুধরে নিতে’, আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগে জানালেন শ্রেয়স

Date:

Share post:

সম্প্রতি তিনি ছিলেন খবরের শিরোনামে । চোট, ঘোরোয়া ম্যাচ না খেলা, বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ সব নিয়ে শিরোনামে ছিলেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ভারতের তারকা ব্যাটার তথা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়র। পিঠের চোটের কারণে ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট থেকে খেলেননি। ফিট হয়ে যাওয়ার পরেও খেলেননি ঘরোয়া ক্রিকেটে। যার ‘শাস্তি’ হিসাবে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন।আর আইপিএলে প্রথম ম্যাচে নামার আগে এই নিয়ে মুখ খুললেন কেকেআর অধিনায়ক। জানালেন, ভুল করে থাকলে সেটা শুধরে নিতে চান।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বলেন, “ যদি আপনি খুব বেশি ভবিষ্যৎ বা অতীতের কথা ভাবেন তাহলে ভুল করবেনই। আপনার হাতে যেটা রয়েছে সেটার পুরো ব্যবহার করতে হবে। বাইরের বিষয়ে বেশি কান দিলে চলবে না। যত বেশি দেবেন তত ভুল করবেন। এখন নিজের কাজটা ঠিক ভাবে করে যেতে চাই। যদি আগে কোনও ভুল করে থাকি তাহলে সেটা যাতে আর না করি সে দিকে খেয়াল রাখব।” এদিকে আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগে নিজের চোট নিয়ে মুখ খোলেন আইয়র। তিনি বলেন , “এখন পুরোপুরি সুস্থ। রোজ অনুশীলন করছি। অনেকক্ষণ ধরে ব্যাট করছি। চিকিৎসকেরা কী বলেছেন, কী চোট পেয়েছিলাম সে সব মনে রাখতে চাই না।”

আরও পড়ুন- প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী শ্রেয়স, প্রথম একাদশ নিয়ে রাখলেন ধোঁয়াশা

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...