Saturday, April 4, 2026

ইডেনে রাসেল ঝড়, জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু কেকেআরের

Date:

Share post:

ইডেনে রাসেল ঝড়। যার যেরে জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো ৪ রানে। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৬৪ রানে অপরাজিত তিনি। ব্যর্থ গেল হায়দরাবাদের ব্যাটার ক্লাসেনের ৬৩ রান।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে নাইট রাইডার্স। কেকেআরের হয়ে শুরুটা ভালোই করেন উইকেটরক্ষক সল্ট। ৫৪ রান করেন তিনি। তবে ২ রানে আউট হন সুনীল নারিন। অধিনায়ক শ্রেয়স আইয়র করেন শূন্যরান। ৩৫ রান করেন রমনদীপ সিং। নীতিশ রানা করেন ৯ রান। ২৩ রান করেন রিঙ্কু সিং। ৬৪ রানে অপরাজিত রাসেল। ৬ রানে অপরাজিত স্টার্ক। হায়দরাবাদের হয়ে ৩ উইকেট নেন টি নটরাজন। ২ উইকেট নেন মারকান্ডে। ১ উইকেট নেন কামিন্স।

জবাবে ব্যাট করতে নেমে ২০৪ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এবং অভিষেক শর্মা। দু’জনেই করেন ৩২ রান। ৬৩ রান করেন ক্লাসেন। কেকেআরের হয়ে তিন উইকেট নেন হৃষিত রানা। দুটি উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন।

আরও পড়ুন- জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু পাঞ্জাবের, দিল্লিকে হারালো ৪ উইকেটে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...