Saturday, June 20, 2026

রবিবাসরীয় প্রচারে প্রাক হোলিতে রঙিন সায়নী- লাভলি

Date:

Share post:

হোলির প্রাক্কালে রবিবাসরীয় প্রচারে রঙে মাখামাখি প্রচার পর্ব। যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দলীয় বিধায়ক এবং রাজনৈতিক কর্মীদের সঙ্গে আগাম হোলিতে মেতে উঠলেন। এদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। দুই অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী এবং লাভলি মৈত্র পরস্পরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন । শুধু এখানেই থেমে থাকেননি সায়নী। শিবের পুজো নিয়ে বিজেপির কটাক্ষের জবাবও দেন।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রকে সঙ্গে নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী। বাইক এবং টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানা এলাকা ঘোরেন ওই তৃণমূল প্রার্থী। একাধিক জায়গায় মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে সায়নীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁদের সবার সঙ্গে আবির খেললেন সায়নী।

শনিবার শিব মন্দিরে তাঁর পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষের জবাব দিয়ে সায়নী বলেন, ‘বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই। বিজেপির প্রতি মানুষের সাড়া এবং সমর্থন কিছুই নেই। বিজেপির মতো আমরা ভোটপাখি নই।’ তিনি আরও বলেন, গোটা নির্বাচনের জন্য আমি প্রচার করছি। ওরা কটাক্ষ করছে। বাকিটা মানুষের জন্য ছেড়ে দিই। পশ্চিমবঙ্গের মানুষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের চেয়ে সায়নী ঘোষকে ১০০ শতাংশ বেশি দেখেছে।’

সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি বলেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভয় পেয়ে নানা রকম অভিযোগ করছেন। মানুষের সমর্থন ওঁদের সঙ্গে নেই, সেটা উনি নিজেও জানেন। তাই হারার ভয়ে এখন থেকেই উল্টোপাল্টা বকছেন।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...