Monday, April 13, 2026

ভোট প্রচারে ব্যবহার করা পোস্টার এবং লিফলেটও নির্বাচন কমিশনের নজরদারিতে

Date:

Share post:

যে সমস্ত পোস্টার এবং লিফলেট ভোট প্রচারের জন্য ব্যবহার করা হবে তা এবার নির্বাচন কমিশনের নজরদারির আওতায় থাকবে। এইসব পোস্টার বা লিফলেটে প্রিন্টারের নাম , ঠিকানা আবশ্যিক করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকদের। এই নিয়ম লঙ্ঘন করা হলে প্রিন্টারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

কমিশন জানিয়েছে, ১৯৫১সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী লিফলেটের বিষয়বস্তু ছাপানোর আগে তা জেলাশাসকদের জানাতে হবে। এইসঙ্গে ভোটের প্রচারে সরকারি গাড়ির অপব্যবহার রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। প্রচারের কাজে কোনও নেতা মন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে তাদের উপর নজর রাখবে কমিশন।

 

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...