Tuesday, June 23, 2026

মমতা-অভিষেকের অনুরোধে ২৬ দিন পর বিজেপির রাজ্য দফতর থেকে ধরনা তুলছে শিখরা

Date:

Share post:

বিরোধী দল নেতার খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে ২৬ দিন ধরে মুরালি ধর লেনে বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভে শামিল শিখ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। যদিও মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ধরনা মঞ্চে উপস্থিত হন মন্ত্রী শশী পাঁজা ও বিধায়ক বিবেক গুপ্তা। তারা তাদের এই ধরনা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে ২৬ দিন পর বিক্ষোভ অবস্থান উঠে যাচ্ছে বিজেপির রাজ্য দফতরের সামনে থেকে।

মন্ত্রী শশী পাঁজা বলেন, এই ধরনের মন্তব্য বাংলার অপমান বাংলার মা বোনদের অপমান ।
মমতা ও অভিষেকের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের সঙ্গে। বিজেপির সর্ব্বোচ নেতৃত্ব শুভেন্দুদের নির্দেশ দেননি ক্ষমা চাইতে।আপনাদের মনের দুঃখ বাংলার মনের দুঃখ। সামনেই নির্বাচন তাই এই আন্দোলন স্থগিত রাখার অনুরোধ করছি।
তিনি আরও বলেন, যে অপমান শুভেন্দু করেছেন সেটা বাংলার অপমান, দেশের অপমান।
এটা ওদের চরিত্র।বিজেপি সাপোর্ট করে এই ধরনের মক্তব্যকে।এটা তাদের চরিত্রে রয়েছে।
মমতা এবং অভিষেকের তরফে এই আন্দোলনকে স্থগিত করার অনুরোধ করা হল শিখ সম্প্রদায়ের মানুষদের কাছে।
এরপরই সেই অনুরোধ মেনে তারা ধরনা তুলে নেওয়ার কথা জানান। এরই পাশাপাশি রাজ্য প্রশাসন যে তাদের পাশে আছে , সে কথাও এদিন তাদেরকে জানিয়ে দেওয়া হয়।

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...