Tuesday, June 23, 2026

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা: তাপসের ছেড়ে যাওয়া বরাহনগরে সজলকে টিকিট বিজেপির!

Date:

Share post:

প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই কখনও পুরোনো প্রার্থীদের ওপর, কখনও দলবদলুদের ওপর আবার কখনও অন্য এলাকার জয়ীদের অন্য জায়গায় দাঁড় করাচ্ছে গেরুয়া শিবির। সব ইস্যুতে শাসকদলের বিরোধিতা করা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষকে বরাহনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এই মাঠ একেবারেই অচেনা সজলের। তাই দলবদলু তাপস রায়কেই তাঁর হয়ে প্রচারে নামতে হবে বলে মত রাজনৈতিক মহলের। এদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস। এবার নিজের কেন্দ্র, না অনুগামীর কেন্দ্র, কোন কেন্দ্র বাঁচাবেন তাপস সেটাই দেখার।

মঙ্গলবার বাংলার দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে বিজেপি। বরাহনগর কেন্দ্রে প্রার্থী হন সজল ঘোষ। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুর পর সেই কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে বিজেপির প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে।

তবে দুই প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ণ সজল ঘোষের প্রার্থী হওয়া। লোকসভা নির্বাচনের আগে দলবদলু তাপস রায়কে কলকাতা উত্তরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। লোকসভার টিকিটের জন্যই তাপস রায়ের দলবদল। সেখানে বিজেপির প্রেস্টিজ ফাইট। সজল ঘোষের সাহায্য ছাড়া যেখানে বিজেপির লড়াই অনেকটাই কঠিন। অন্যদিকে বরাহনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিসাবে তাপস রায়ের ইমেজ নিয়ে লড়াই করবেন সজল ঘোষ। তবে দলবদলু তাপস রায়ের দিকে সাধারণ মানুষের সমর্থন কতটা থাকবে তার উত্তর নির্বাচনেই পাওয়া যাবে, যার প্রতিফলন সজল ঘোষের ভোটবাক্সে পড়বে।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...