Thursday, June 25, 2026

কেজরি ইস্যুতে ন্যায়ের দাবিতে জার্মানির পর এবার আসরে আমেরিকা

Date:

Share post:

কেজরিওয়াল গ্রেফতারি ইস্যুতে জার্মানির পর এবার আসরে আমেরিকা। লোকসভা ভোটের আবগারি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যাকে কেন্দ্র করে অশান্ত নয়াদিল্লি। এবার কেজরিওয়াল ইস্যুতে ভারতের অস্বস্তি বাড়িয়ে বিশেষ বার্তা দিল আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ করছে এবং ভারত সরকারকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতার জন্য ‘একটি ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছে। নরেন্দ্র মোদি সরকার মার্কিন বিদেশ দফতরের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। এর আগে সিএএ ইস্যুতেও সরব হয় আমেরিকা।

সম্প্রতি, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল কেন্দ্রীয় সরকার। জার্মান সরকারের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, ‘আমরা অনুমান করি এবং আশা করি যে বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক নীতিগুলির সঙ্গে সম্পর্কিত মানগুলিও এই ক্ষেত্রে প্রয়োগ করা হবে’। এবার ভারতের উপর চাপ বাড়িয়ে আমেরিকা জানিয়েছে, ‘আমরা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী বিচার প্রক্রিয়ার আশা রাখি।’

আরও পড়ুন- প্রার্থী নিয়ে দলের অন্দরে চূড়ান্ত ক্ষোভ! ঘরে-বাইরে জেরবার পদ্ম শিবির

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...