Friday, June 26, 2026

রমজান মাসে গাজায় যু.দ্ধবিরতি, রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পাশ হতেই আমেরিকাকে ‘নি.শানা’ ইজরায়েলের

Date:

Share post:

শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। পবিত্র রমজান শেষে খুশির ঈদ! আর এরই মধ্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভোটাভুটি হয়। আর সেখানেই রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাব পাশ হয়। নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, গাজার সাধারণ নাগরিকদের পবিত্র রমজানে যুদ্ধের ভয়াবহতার আঁচ থেকে রেহাই দিতেই এই পদক্ষেপ।

যদিও আমেরিকা তথা ইউনাইটেড স্টেটস এই প্রস্তাব পাশ হওয়ার সময় অনুপস্থিত ছিল। তবে এই প্রস্তাব পাশ হওয়ার পরেই আমেরিকাকে টার্গেট করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র। প্রস্তাব পাশ হওয়ার পরেই আমেরিকায় কূটনৈতিক প্রতিনিধিদলের সফর বাতিল করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ওয়াশিংটন থেকে তাদের ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে তেল আভিভের তরফে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা থেকে হামাসের আল কাশাম ব্রিগেডের ইজয়ারেলি ভূখণ্ডে হামলার পর থেকে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনা। সমস্ত ইজরায়েলি পণবন্দির মুক্তি না-মেলা পর্যন্ত কোনও অবস্থাতেই সামরিক অভিযান বন্ধ রাখা হবে না। আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, রবিবার হোয়াইট হাউসে বৈঠকে ইজ়রায়েলি প্রতিনিধিদের তরফে পণবন্দি মুক্ত করতে দক্ষিণ গাজার রাফায় সেনা অভিযানের সওয়াল করা হয়েছিল। কিন্তু সেখানে শতাধিক শরণার্থী শিবিরে প্রায় ১৫ লক্ষ প্যালেস্টাইনি নাগরিক আশ্রয় নেওয়ায় বাইডেন সরকার সেনা অভিযানের প্রস্তাব নাকচ করে দিয়েছিল।

আরও পড়ুন- বিল পেশ বিধানসভায়, KMC-র পাশাপাশি বাংলার বাড়ি’ প্রকল্পে এবার বাড়ি তৈরি করবে KMDA

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...