Saturday, June 27, 2026

প্রতিহিংসার রাজনীতি: শিক্ষা নিয়োগ মামলায় চন্দ্রনাথ সিনহাকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election)যত এগিয়ে আসছে ততই বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি(BJP)। শিক্ষা নিয়োগ মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশির পর এবার তাঁকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার সকালেই ইডি দফতরে হাজিরা দিতে হবে মন্ত্রীকে। ভোটের রাজনৈতিক প্রচারের কাজে যখন মন্ত্রী ব্যস্ত, তখন তাঁকে এভাবে ডেকে পাঠানোতে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির ষড়যন্ত্রই দেখতে পাচ্ছেন বিরোধীরা।

গত সপ্তাহে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রায় ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়। এরপর সেই মোবাইলের তথ্য ঘেঁটে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু বিষয়ে সন্দেহ হওয়ায় চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ধরনের কর্মসূচি চলাকালীন বিজেপি বিরোধীদের বারবার কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে গেরুয়া শিবিরের। তাই এজেন্সি রাজনীতির মাধ্যমে বিরোধীদের দমাতে ফের বিজেপির চক্রান্ত শুরু, চন্দ্রনাথকে তলব করায় এমনটাই অভিযোগ রাজনৈতিক মহলের একাংশের।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...