Saturday, March 21, 2026

লোকসভা ভোটের আগে কর্নাটকে খনি মাফিয়া রেড্ডি ফের বিজেপিতে

Date:

Share post:

কর্নাটকে ঘর গুছোতে পুরনো অস্ত্রদের ঘরে ফেরানো শুরু করেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা। আর এ জন্য কোটি কোটি টাকা কেলেঙ্কারির পান্ডা বা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জামিনে থাকা অভিযুক্তদেরও দলে‌ জায়গা দিচ্ছেন।

কর্নাটকের বল্লারীর খনি মাফিয়ার মাথা গালি জনার্দন রেড্ডি। ‘দেশের ইতিহাসের সব চেয়ে বড় খনি কেলেঙ্কারির মাথা’ বলে তাঁকে চার্জশিটে অভিহিত করেছিল সিবিআই। সেই কেলেঙ্কারিতে রেড্ডিকে গ্রেফতারও করেছিল ওই কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। ২০১৫-য় জামিন পান বিপুল অর্থবলে বলীয়ান রেড্ডি। আদালত তাঁকে বল্লারীতে যাতায়াতে নানা শর্ত আরোপ করে।অমিত শাহ সেই সময় বলেন, রেড্ডির সঙ্গে দলের সম্পর্ক নেই।

এই পরিস্থিতিতে গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কল্যাণ রাজ্য প্রগতি পক্ষ নামে নিজস্ব দল তৈরি করে নির্বাচনে লড়েন জনার্দন রেড্ডি। তার পরেও বিজেপি পরাজিত হয় কর্নাটকে। কিন্তু গঙ্গাবতী কেন্দ্র থেকে বিধায়ক হন রেড্ডি। সোমবার দেশ যখন হোলিতে মাতোয়ারা, সেই রেড্ডিকে ফের দলে জায়গা দিল বিজেপি।

 

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...