Sunday, June 21, 2026

দোলের রঙে মিশে গেল বৃষ্টি, আজও ভিজবে বাংলা!

Date:

Share post:

বসন্তের সবথেকে রঙিন দিনে বৃষ্টি ভিজলো বাংলা। দোলের (Dolyatra) সকালের রং ধুয়ে গেল রাতের বর্ষণে। আজ মঙ্গলবার দেশজুড়ে হোলি উৎসব (Holi Festival) পালিত হচ্ছে। হাওয়া অফিস (Weather Department) বলছে দক্ষিণবঙ্গে আজও মেঘলা আকাশ। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা কলকাতা (Kolkata) সহ শহরতলির বিভিন্ন অংশে। হাওয়া অফিসের কর্তারা বলছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।

আজ দফায় দফায় দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সকালের দিকে তাপমাত্রা বাড়লেও বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান এবং মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। IMD জানিয়েছে আজ থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। বুধেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। তবে বৃষ্টির ফলে তাপমাত্রার বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বরং আগামী দু-তিন দিনের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...