Saturday, April 4, 2026

পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬, টার্গেটে চিনা ইঞ্জিনিয়াররা

Date:

Share post:

পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর হামলার শিকার চিনা ইঞ্জিনিয়াররা। বালুচিস্তান এলাকায় উন্নয়নের কাজে নিযুক্ত চিনের ইঞ্জিনিয়ারদের গাড়ির কনভয়ে একটি আত্মঘাতী গাড়ি ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটালে ৫ চিনের ইঞ্জিনিয়ার ও তাঁদের পাকিস্তানি গাড়ির চালকের মৃত্যু হয়। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে পৃথক বালুচিস্তানের দাবিতে আন্দোলন করা জঙ্গিগোষ্ঠী এই হামলার পিছনে থাকতে পারে বলে অনুমান, যারা ২০২১ সালেও পাকিস্তানে চিনের নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল বালুচ জঙ্গিরা।

বালুচিস্তান এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য চিন কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছে। কয়েক বছর ধরে সেই কাজ চলছে। তবে শেষ এক সপ্তাহে তিনবার এই এলাকায় হামলা চালালো জঙ্গিরা। কোনও ক্ষেত্রেই কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার নিহত চিনা নাগরিকরা ইসলামাবাদ থেকে দাসুর দিকে যাচ্ছিলেন। দাসুতে একটি গুরুত্বপূর্ণ বাঁধ তৈরির কাজে নিযুক্ত ছিলেন তাঁরা।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...