Monday, April 6, 2026

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে তথ্য ওয়েব সাইটে দেবে নির্বাচন কমিশন

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে অভিযোগ নিরসনে এবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েব সাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। ceowestbengal.nic.in-এই ওয়েবসাইটে প্রবেশের পর রুটমার্চ নামে একটি অংশে ক্লিক করলেই সবাই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে জানতে পারেন। যদি কোনও ব্যক্তি বা দল মনে করেন কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না, বা রুট মার্চ করাচ্ছে না, তা-হলে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।জানা গেছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে কমিশনের কাছে অনেক অভিযোগ আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে সমস্ত তথ্য কমিশন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর কাছে এই প্রথম তুলে ধরতে শুরু করল।

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...