Tuesday, June 23, 2026

২ মহিলা সহ ৬ মাওবাদীর মৃত্যু, ছত্তিশগড়ে বড়সড় সাফল্য সেনার

Date:

Share post:

ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী ডেরায় হানা দিয়ে বড়সড় সাফল্য সেনার। বিজাপুরে (Bijapur) সিআরপিএফ-এর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল দুই মহিলা সহ ৬ মাওবাদীর। সংঘর্ষের পর এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনার তিনটি দলের। এলাকা থেকে অস্ত্র উদ্ধার হওয়ার দাবি জানিয়েছে সিআরপিএফ। লোকসভা নির্বাচনের আগে মাওবাদী উপদ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পরিকল্পনামাফিক তৎপরতা শুরু করেছে ভারতীয় সেনা।

ছত্তিশগড়ের বিজাপুরে নতুন ক্যাম্প তৈরি করে মাওবাদীদের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছিল সিআরপিএফ। সেই প্রস্তুতির মাঝেই ৩১ জানুয়ারি ল্যান্ড মাইন বিস্ফোরণে মৃত্যু হয় তিন সেনা জওয়ানের। তবে সেনার গোয়েন্দা বিভাগ ও সিআরপিএফ-কে কাজে লাগিয়ে এলাকার উপর নিয়ন্ত্রণ বাড়াতে থাকে নিরপত্তারক্ষী বাহিনী। পরিকল্পনা মাফিক বিজাপুরের বাসাগুড়া থানার (Basguda PS) অন্তর্গত চিকুরভাট্টি (Chikurbatti) ও পুশবকা (Pusbaka) গ্রামের মাঝের জঙ্গল এলাকার মাওবাদী ডেরায় হামলা চালানো হয় বুধবার ভোরে। হামলা চালায় সিআরপিএফ (CRPF), কোবরা বাহিনী (CoBRA) ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) – তিন শ্রেণির বাহিনী।

গুলির লড়াইয়ের পর সকালে ছয় মাওবাদীর দেহ উদ্ধার হয় এলাকা থেকে। সেনার দাবি কিছু মাওবাদী আহত হন গুলির লড়াইতে। তাঁদের সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছে বাহিনী। মাওবাদী ডেরা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। মৃত ছয় মাওবাদীর দেহ সনাক্ত করা সম্ভব হয়। তাঁরা মাওবাদীদের ১০ নম্বর প্ল্যাটুনের সদস্য। তাঁদের মধ্যে ছিলেন কমান্ডার নাগেশ, তাঁর স্ত্রী সোনি ও অন্য় দুজন সদস্য আয়তু ও গঙ্গীকে সনাক্ত করা গিয়েছে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...