Wednesday, June 3, 2026

রাতের অন্ধকারে যুবককে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন! চাঞ্চল্য বউবাজারে

Date:

Share post:

রাতের অন্ধকারে ফের শহরে খুনের ঘটনায় চাঞ্চল্য! বউবাজারে (Bowbazar) আচমকা এক ফুটপাথবাসীকে খুনের ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে উঠল এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার রাত পৌনে দুটো নাগাদ এক ফুটপাতবাসী যুবককে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে খুনের অভিযোগ আরেক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সঞ্জয় মল্লিক (Sanjay Mallick), বয়স ২৭ বছর। লালবাজার (Lal Bazar) সূত্রে খবর, মৃত যুবক স্থানীয় একটি দোকানের কর্মচারী ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি ফুটপাতেই (Footpath) ঘুমোচ্ছিলেন৷ এরপর রাত দেড়টা নাগাদ একদল যুবক ক্যাবে চেপে বউবাজার থানার অন্তর্গত চিত্তরঞ্জন অ্যাভিনিউতে আসেন।

এদিকে স্থানীয় সূত্রে খবর, ফুটপাতে যারা শুয়েছিলেন তাঁদের প্রত্যেককে ঘুম থেকে জাগিয়ে তারা জিজ্ঞেস করে সঞ্জয় কোথায়? এরপরেই সঞ্জয়কে দেখতে পেয়ে রাস্তার পাশ থেকে একটি পাথর তুলে তার মাথায় বারংবার আঘাত করতে থাকে অভিযুক্ত৷ এরপরই বিষয়টি নজরে আসতেই সেখানে উপস্থিত সকলে চেঁচামেচি শুরু করলে ওই অ্যাপ ক্যাব উঠে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা৷ এদিকে ঘটনার তদন্তে নেমে মৃত সঞ্জয় মল্লিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক শত্রুতা ছিল তাঁর স্বামী এবং সুমিত কুমার সাউ নামে এক ব্যক্তির৷ এরপরই তিনি সরাসরি অভিযোগ করেন, সম্ভবত সুমিত কুমার সাউই সঞ্জয়কে খুন করেছেন। এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সুমিত কুমার সাউ দক্ষিণবন্দর থানা এলাকায় রয়েছে৷ এরপরই গভীর রাতে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা দক্ষিণবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সুমিত কুমার সাউকে গ্রেফতার করে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দক্ষিণবন্দর থানা এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী সুমিত কুমার সাউ, সঞ্জয়কে মাথায় কংক্রিটের চাঙড় দিয়ে থেঁতলে দেয় বলে পুলিশ সূত্রে খবর। তবে রাতের কলকাতায় ফের এম্ন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...