Tuesday, June 23, 2026

বাবর আজমকে ফের অধিনায়ক করতে চলেছে পাক ক্রিকেট বোর্ড

Date:

Share post:

বাবর আজমকে আবারও অধিনায়ক করতে চলেছে পিসিবি। পিসিবি কর্মকর্তারা তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার জায়গায় পৌঁছিয়ে গিয়েছেন। শাহিন শাহ আফ্রিদির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার হুমকি দিয়েছেন ।২০২৩ বিশ্বকাপের পর বাবর আজম সাদা বলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন, শাহীন আফ্রিদি টি-টোয়েন্টি নেতৃত্বের দায়িত্ব নেন। পরবর্তীকালে বাবর লাল-বলের নেতৃত্ব থেকেও পদত্যাগ করেন, যার ফলে শান মাসুদ টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ পান।

নতুন অধিনায়কত্বে পাকিস্তানের ভরাডুবি হয়েছে।অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টই হেরেছে এবং নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে পরাজয়ের সম্মুখীন হয়েছে তারা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোরে সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে অধিনায়কত্বের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।জানা গিয়েছে, বাবর আজম অধিনায়কত্ব থেকে অপসারণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং ফের দায়িত্ব গ্রহণ করতে দ্বিধা বোধ করছেন। তিনি কিছু বিষয়ে বোর্ডের কাছ থেকে আশ্বাস চান এবং যদি তার উদ্বেগের সমাধান করা হয় তবেই তিনি অধিনায়কত্ব নিতে রাজি হবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক জানাচ্ছেন, বাবর আবার নেতৃত্বের দায়িত্ব নিতে তৈরি কি না, তা জানতে চাওয়ায় তিনি নাকি আপাতত নিজের সিদ্ধান্তের কথা বলতে চাননি। আসলে বোর্ডের তরফ থেকে তিনি একাধিক বিষয়ে নিশ্চয়তা চাইছেন বলেই খবর। তাঁর শর্ত পূরণ হলে তবেই আবার অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন বাবর।

শোনা যাচ্ছে, পাক ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের জন্য প্রাক্তনীদের পরামর্শ নিচ্ছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সূত্রেই নাকি আবারও অধিনায়ক হিসেবে উঠে এসেছে বাবর আজমের নাম।

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...