Saturday, April 4, 2026

নিশ্চিত হার বুঝে এনআইএ লাগিয়ে মাঠ ফাঁকা করতে চাইছে শুভেন্দু! বিস্ফোরক কুণাল

Date:

Share post:

ভোটের মুখে এবার তৃণমূল নেতা (TMC Leader) কর্মীদের এনআইএ (NIA) নোটিশ। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বেশকিছু নেতাকর্মীকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল (TMC)। এ রাজ্যের শাসক দলের দাবি, নিজের জেলার দুটি আসনে নিশ্চিত হার বুঝতে পেরেই নোংরা রাজনীতি করছে শুভেন্দু। তৃণমূল আইনি পদক্ষেপ নেবে।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “পূর্ব মেদিনীপুরে বিজেপি হারছে, পায়ের তলা থেকে মাটি সরছে জেনে শুভেন্দু অধিকারীরা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী, সংগঠক, নেতৃত্বকে নতুন করে এই ভোটের মুখে এনআইএ নোটিশ পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ, এজেন্সিকে কাজে লাগিয়ে ডাক করিয়ে কাজে লাগিয়ে, গ্রেফতার করিয়ে ভোটের আগে প্রচারের মাঠ ফাঁকা করতে চাইছে বিজেপি।”

তাঁর সংযোজন, “আমাদের মানব পড়ুয়া সহ একাধিক নেতৃত্বকে নোটিশ দিয়ে গভীর চক্রান্ত করা হচ্ছে। এমনকী, থানার ওসিকে পাঠিয়ে চাপ দেওয়ার চেষ্টা চলছে। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টি দেখছেন। তৃণমূলের কোনও নেতা বা কর্মী এই নোটিশে সাড়া দিয়ে যাবেন না। ভোটের সময় নোংরা রাজনীতি করতেই এমন চক্রান্ত। আমরা আইনি পথে পদক্ষেপ নিয়ে চক্রান্তের মোকাবিলা করব।”

মানুষ এই ষড়যন্ত্রের জবাব দেবে দাবি করে কুণাল বলেন, “পূর্ব মেদিনীপুরে পায়ের তলার মাটি সরে শুভেন্দুর ভিত নড়ে গিয়েছে। এই জেলার দুটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। তাই বিজেপি মরিয়া চেষ্টা করছে এনআইএ দিয়ে আমাদের সংগঠক নেতা কর্মীদের ডেকে পাঠিয়ে এলাকা ফাঁকা করতে চাইছে। এই ঘটনার বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...