Wednesday, June 24, 2026

ইউরো কাপে জার্মানির টিকিট নিশ্চিত করল ইউক্রেন, পোল্যান্ড এবং জর্জিয়া

Date:

Share post:

আর মাত্র দুমাস পর জুনে হতে চলেছে ইউরো কাপ। ২৪টি দেশের মধ্যে ২১টি দেশ আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছিল। বাকি তিনটি দেশও যোগ্যতা অর্জন করল। মঙ্গলবার প্লে-অফের ম্যাচ জিতে ইউরো কাপের টিকিট নিশ্চিত করেছে ইউক্রেন, পোল্যান্ড এবং জর্জিয়া। ইউক্রেন শেষ মুহূর্তের গোলে জিতলেও পোল্যান্ড এবং জর্জিয়াকে জিততে হয়েছে পেনাল্টি শুট-আউটে।

এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন অনেক দিনই নিজেদের দেশে খেলতে পারে না। দু’বছর আগে অল্পের জন্য কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। মঙ্গলবারও আইসল্যান্ডের বিরুদ্ধে ৩০ মিনিটে পিছিয়ে পড়েছিল অ্যালবার্ট গুডমুন্ডসনের গোলে। কিন্তু ৫৪ মিনিটে সমতা ফেরান ভিক্টর সিগানকভ। ৮৫ মিনিটে জয়সূচক গোল চেলসির হয়ে খেলা মিখাইলো মুদ্রিকের। ইউক্রেন খেলবে রোমানিয়া, স্লোভাকিয়া এবং বেলজিয়ামের বিরুদ্ধে। ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়ন গ্রিস এ বারও যোগ্যতা অর্জন করতে পারল না। পেনাল্টিতে ৪-২ গোলে জিতেছে জর্জিয়া। তাদের গোলকিপার জিয়োর্জি মামার্দাশভিলি প্রথমে গ্রিসের অধিনায়ক তাসোস বাকাসেতাসের শট বাঁচান। এর পর জিয়োর্জিয়োস জিয়াকৌমাকিসের শট বাইরে যায়। জর্জিয়া খেলবে তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং পর্তুগালের বিরুদ্ধে।

রবার্ট লেয়নডস্কির দেশ পোল্যান্ড গ্যারেথ বেলের দেশ ওয়েলসকে পেনাল্টিতে হারিয়েছে ৫-৪ গোলে। দেশের হয়ে লেয়নডস্কির অভিষেকের পরে প্রতিটি ইউরো খেলেছে পোল্যান্ড। এ বার লেয়নডস্কি চতুর্থ ইউরো খেলতে নামবেন।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...