Monday, April 6, 2026

কাগজ দিয়েই মাপা যাবে সুগার লেভেল! IIT-এর গবেষণায় বড় আবিষ্কার

Date:

Share post:

চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য, এবার এক টুকরো কাগজ ব্যবহার করে নিজেই পরীক্ষা করতে পারবেন রক্তে শর্করার মাত্রা। খরচ মাত্র ১০ টাকা (10 Rupee Paper)! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আর তা সম্ভব করে দেখিয়েছেন IIT পড়ুয়ারা। সম্প্রতি আইআইটি যোধপুরের তাঁদের ল্যাবে এমনই একটি কাগজ তৈরি করে ফেলেছেন(IIT 10 Rupee Paper To Measure Blood Sugar)। এই কাগজের সাহায্যে যে কোনও জায়গায় দাঁড়িয়ে নিজে নিজেই রক্তের সুগার লেভেল মাপা সম্ভব।

আর ল্যাবে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না বা বাড়িতে বিশেষজ্ঞের আসার জন্য না খেয়ে হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ। নিজেই মেপে নিন সুগার লেভেল। আইআইটি পড়ুয়ারা (IIT Student and Researcher) সুগার মাপতে কাজে লাগালেন প্রযুক্তিকে। এর জন্য ১০ টাকার একটি কাগজকে ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। এই যোগাযোগ রক্ষা করবে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন লার্নিং (Machine Learning)। যে কোনও ফোনের সঙ্গেই একে ‘কানেক্ট’ করে ফেলা যাবে। কাগজের ফলাফল দেখা যাবে ফোনের মধ্যে। এসিএস পাবলিকেশন জার্নালে এই গবেষণা (IIT Research) প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সুগারের পাশাপাশি এই প্রযুক্তির সাহায্যে ইউরিক অ্যাসিডও পরিমাপ করা যাবে। বিশেষ এই কাগজের দাম যাতে ১০ টাকা থেকে কমিয়ে ৫ টাকা করা যায় সেই চেষ্টা করছেন গবেষকরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...