Friday, April 3, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো ট্যাক্সি, মৃত অন্তত ১০!

Date:

Share post:

শুক্রের সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে (Jammu Srinagar National Highway) দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল যাত্রিবাহী ট্যাক্সি। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ (J &K Police), বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং কুইক রেসপন্স টিম (QRT)। এখনও পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যাত্রিবাহী ট্যাক্সিটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সড়কের রাস্তা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ হয়ে রয়েছে। তার উপর গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। খাদে নেমে ট্যাক্সির ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে SDRF-কে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।


Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...