Saturday, June 27, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গ্যাংস্টার-রাজনীতিক মুখতার আনসারির, খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

হৃদরোগে (Cardiac Arrest)আক্রান্ত হয়ে চলে গেলেন জেলবন্দি মুখতার আনসারি (Mukhtar Ansari Died)। তাঁর ঘিরে সরগরম রাজনৈতিক মহল। জেল সূত্রে খবর, রমজানের উপবাস ভঙ্গ করার পরেই মুখতারের স্বাস্থ্যের অবনতি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় বিতর্কিত রাজনীতিবিদের। বান্দা মেডিক্যাল কলেজের (Banda Medical College) অধ্যক্ষ সুনীল কৌশল জানান, পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই হৃদ্‌রোগে মৃত্যু হয়েছে মুখতারের (Mukhtar Ansari Died)। কিন্তু মৃতের পরিবার ও অনুগামীদের অভিযোগ জেলেই মেরে ফেলা হয়েছে উত্তরপ্রদেশের মৌ সদর বিধানসভার পাঁচ বারের প্রাক্তন বিধায়ককে।

মুখতার আনসারি (Mukhtar Ansari) নামের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে। তাঁর বিরুদ্ধে ৬০টিরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন আদালতে আটটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বান্দা জেলে বন্দি ছিলেন। তার আগে ২০০৫ সাল থেকে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের জেলে বন্দি ছিলেন। UP পুলিশের তরফে গত বছর যে ৬৬ জন গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছিল তাতেও নাম ছিল মুখতারের। সম্প্রতি ৩৬ বছর পুরনো এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপরই তাঁর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...