Wednesday, June 24, 2026

কৃষ্ণনগর দিয়ে নির্বাচনী প্রচার শুরু মমতার, এপ্রিলের গোড়াতেই যাবেন উত্তরবঙ্গে

Date:

Share post:

রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ জানিয়ে মহুয়া মৈত্রের (Mahua Moitra) কেন্দ্র কৃষ্ণনগর দিয়েই লোকসভা নির্বাচনের (Loksabha Election campaign) প্রথম দফার প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণত যেসব কেন্দ্রে আগে ভোট থাকে সেখানেই প্রথমে প্রচার করেন তিনি। কিন্তু এবার একটু ব্যতিক্রমী তৃণমূল সুপ্রিমো। যেভাবে ষড়যন্ত্র করে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া, সম্প্রতি তাঁর বাবার বাড়িতে CBI হানা দিয়েছে, এইসবই রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তৃণমূলের (TMC)। তাই নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে এইভাবে হেনস্থার বিরুদ্ধে আক্রমণ তীব্র করতেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র (Krishnanagar Constituency) দিয়ে আগামী ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সভানেত্রী। ধুবুলিয়ায় ওই দিন সভা রয়েছে তাঁর। সূত্রের খবর এরপরই উত্তরবঙ্গে পাঁচ দিনে ৮টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Election Meeting in North Bengal)।

মার্চের শেষ দিন থেকেই প্রচার শুরু, রবিবার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ‘অন্যায়’ পদক্ষেপকে হাতিয়ার মমতার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা ইস্যুতে সরব বিজেপি বিরোধী দলগুলি। কেজরিওয়ালের গ্রেফতারিতে নতুন করে একজোট I.N.D.I.A জোট। বাংলায় শুধু মহুয়া মৈত্রই নন, ভোটের আগে চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে স্বরূপ বিশ্বাস- তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করছে ইডি-সিবিআই-আয়কর। কৃষ্ণনগরের প্রচার সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে সোচ্চার হতে চলেছেন তৃণমূলের সুপ্রিমো। এর পাশাপাশি ৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গে ভোট প্রচার শুরু করবেন তিনি। উত্তরের তিন কেন্দ্রে চারটি জনসভার কথা ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার কোচবিহার (১টি জনসভা) , জলপাইগুড়ি (২টি জনসভা), আলিপুরদুয়ার (১টি জনসভা)। এরপরই তিনি চলে যাবেন বালুরঘাটে, সেখানে একটি সভা করার পর রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতেও জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ইদের আগেই কলকাতা ফিরবেন দলনেত্রী।

এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার প্রচার কর্মসূচি

৪ এপ্রিল – কোচবিহার ও আলিপুরদুয়ার

৫ এপ্রিল – জলপাইগুড়ি

৬ এপ্রিল – রায়গঞ্জ ও বালুরঘাট

৭ এপ্রিল – বাঁকুড়া

৮ এপ্রিল – পুরুলিয়া

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...