Tuesday, April 7, 2026

“হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথো, প্রেমানন্দি…” ভাইরাল রিলের নেপথ্য নায়ক কোথায়!

Date:

Share post:

প্রযুক্তি নির্ভর বিশ্বে ছোট বড় সব কথাতেই রিলের রমরমা। প্রত্যেকেই নিজের মতো করে কনটেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার স্বপ্ন দেখছেন। অনেকটা সেভাবেই মজার ছলে শিলচর কনকপুর রোডের বিশাল দেবনাথ (Vishal Debnath) উচ্চারণ করেছিলেন “হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথো, প্রেমানন্দি…”। ব্যাক এইটুকু পরিচয় যথেষ্ট, কারণ তারপর ইতিহাস তৈরি হয়েছে।

শিলচরের গণ্ডি ছাড়িয়ে দেশের অন্যতম মজার মন্তব্য বা রিলসের তালিকায় জায়গা করে নিয়েছে বিশালের ভিডিও। ঘরের মধ্যে গলা অবধি জলে ডুবে থাকা যুবকদের মজাদার ‘আর্তি’ কীভাবে এতটা জনপ্রিয় হয়ে গেল সেটা বিশাল (Vishal Debnath) নিজেও বুঝতে পারছেন না। তাঁর কথায়, একটা সাধারণ ভিডিও তৈরির পরিকল্পনা থেকেই ছলে এটি বানানো হয়েছিল। সেরকম কোনও স্ক্রিপ্টও লেখা হয়নি। আসলে ২০২২ সালের জুনে বরাক নদীর বাঁধ ভেঙে বানভাসি হয় শিলচরের (Silchar) ছবি প্রকাশ্যে আসেকনকপুরে বিশালদের একতলা বাড়িটিও পুরো ডুবে যায়। বাবা-মা-ছেলে পরিবারের তিন জনই গিয়ে পিসির বাড়িতে আশ্রয় নেন। পাশেই তাঁর পিসির দোতলা বাড়ি। এক সপ্তাহ পরে জল নামলে দুই পিসতুতো ভাইকে নিয়ে নীচের তলায় যান বিশাল। সেখানে তখনও গলাজল। তখনই এক ভাই মোবাইল ক্যামেরা অন করে দুরবস্থার বর্ণনা দিতে শুরু করেন। কিন্তু তিনি ‘হে প্রভু’ কথাটা বলার সঙ্গে সঙ্গেই পিছনে দাঁড়ানো বিশাল সেই কথার সূত্র ধরে জুড়ে দেন, “হে প্রভু, হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথো, প্রেমানন্দি।” এর পরের ঘটনা তো সকলেরই জানা। কারণ এখন যদি ১০০টা হাসির কনটেন্ট তৈরি হয়, তার মধ্যে ‘হে প্রভু’ অন্যতম। ভাইরাল বিশালের কণ্ঠ।ভিকি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই ভিডিয়ো পোস্ট করা মাত্রই প্রথম তিন দিনে দর্শক জুটে যায় ১.০৭ লক্ষ! এর পর আর হিসেব নেই। কিন্তু যার গলা ঘিরে এত কাণ্ড, তার লাইফ স্টাইল কতটা বদলেছে? বিশাল এখন অসম বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে পড়াশোনা করছেন।  তাঁর কথায় কিছুই পাল্টাইনি, কারণ এক টাকাও আমাদের অ্যাকাউন্টে জমা পড়েনি । তবে পরিচিতরা রাস্তায় তাঁর দেখা পেলেই যখন আনন্দে বলে ওঠেন ‘হে প্রভু’, তখন সত্যিই খুশি হন বিশাল। এই অনুভূতি ভাষায় বোঝানোর নয়।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...