Sunday, June 7, 2026

বিরাট-গম্ভীরের আলিঙ্গন, এই মুহুর্তকে হাতিয়ার করে পোস্ট কলকাতা-দিল্লি পুলিশের, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

গতকাল বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচে সবার নজর ছিলো কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এবং আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকে। কারণ গতমরশুমে এই দুই ক্রিকেটারের বিবাদ ছিলেন শিরোনামে। তাই গতকাল এই দুই ক্রিকেটারের দিকে নজর ছিলো ক্রিকেটপ্রেমীদের। কিন্তু গতকাল সবাইকে চমকে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন বিরাট-গম্ভীর। আর এই মুহুর্তকে হাতিয়ার করেই সচেতনতার পাঠ দিল কলকাতা এবং দিল্লি পুলিশ।

এই ঘটনার পর কলকাতা পুলিশের তরফে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে কোহলি ও গম্ভীরের জড়িয়ে ধরার মুহূর্তটির ছবি শেয়ার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “সমস্যা বিরাট হোক বা গম্ভীর, সমাধানে ১০০ ডায়াল করুন। আপদে-বিপদে আপনার সাথে।” দিল্লি পুলিশও প্রায় একই বার্তা দিয়েছে।দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে, “ঝগড়া হলে ১১২ ডায়াল করে শান্ত করুন। কোনও ঝগড়াই বিরাট অথবা গম্ভীর হয় না।” এই দুটি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

বিরাট-গম্ভীরের ঝামেলা বেশ পুরোনো। ২০১৩ সালে গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীন প্রথম দুজনের গন্ডগোল শুরু হয়। দুজনেই তেড়ে যান একে-অপরের দিকে। গত মরশুমেও ম্যাচের শেষে প্রবল ঝামেলায় জড়িয়ে ছিলেন তাঁরা। একবার নয়, দুবার। চিন্নাস্বামীতে বেঙ্গালুরুকে হারানোর পর দর্শকদের চুপ করার ইঙ্গিত করেন গম্ভীর। ফিরতি ম্যাচে লখনৌকে হারিয়ে একই ইঙ্গিত করেন কোহলি। তারপর আফগান পেসার নবীন-উল-হকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। গম্ভীরও ডাগ আউট ছেড়ে মাঠে নেমে উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়েন। তবে গতকাল একে অপরকে আলিঙ্গন করে সব বিতর্ক চাপা দিয়ে দেন দু’জনে।

আরও পড়ুন- আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রাসেল, কী রেকর্ড গড়লেন তিনি?

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...